দম কষে তুই বয়রে ক্ষেপা প্রেমের নদীতে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

দম কষে তুই বয়রে ক্ষেপা প্রেমের নদীতে।

করবি যদি তুই মীন-মক্করা, কাম রেখে আয় তফাতে।।

গহীণ জলে বাস করে মীন

গুরু বলে ছাড়তেছে ঝিম

মীন ধরা দেয় তার হাতে।।

কাম ক্ৰোধ লোভ মায়া মোহ

এই কয় জন দেহের অবাধ্য

প্রেম-আগুনে হয়ে দগ্ধ

জব্দ রবি তার হাতে।।

লালনের বুদ্ধি কাণ্ড

জল করেছে লণ্ডভণ্ড

মাছ ধরিস নে মন-পাষণ্ড

মদন-গঞ্জের মন মতে।।

**————–**

২১৯. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৬৬; ৭ম খণ্ড, পৃ. ৩৯৯

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *