দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

দিন গেল মোর মায়ায় ভুলে মাটির পৃথিবীতে।

কে জানে কখন নিয়ে যাবে গোরে মাটি দিতে রে।।

পাঁচ ভূতে আর চোরে মিলে

রোজগার মোর কেড়ে নিলে;

এখন কেউ নাই রে পারে যাবার দুটো কড়ি দিতে রে।।

রাত্রে শুয়ে আবার যে ভাই উঠব সকাল বেলা —

বলতে কি কেউ পারি, তবু খেলি মোহের খেলা।

বাদশা আমীর ফকির কত

এলো আবার হল গত রে;

দেখেও বারেক আল্লার নাম জাগে নাকো চিতে।

এবার বসবি কবে ও ভোলা মন আল্লার তসবিতে রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *