দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো
কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো, দীনবন্ধু রে ॥

একবিন্দু পানি দিয়া রে ওরে বন্ধু সৃজন করিয়া
মায়ের বুকে দুগ্ধ দিয়া রাখিলা বাঁচাইয়া, দীনবন্ধু রে ॥

মানবজন্ম পাইয়া বন্ধু রে ওরে বন্ধু বিফলে দিন গেল
অন্ধকার ঘর যে আমার হইল না আর আলো, দীনবন্ধু রে ॥

তোমায় পাব সুখী হব রে ওরে বন্ধু এই বাসনা মনে
সাধন-ভজনহীন আমি পাইব কোন গুণে, দীনবন্ধু রে ॥

রাহমান রহিম তুমি রে ওরে বন্ধু গাফুরো রহিম
তোমার কাছে পানা চাহে বাউল আবদুল করিম, দীনবন্ধু রে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *