দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক

মোহাম্মদ রফিকউজ্জামান

Movie: অলংকার Lyricist: মোহাম্মদ রফিকউজ্জামান Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক,
নিন্দা আমার প্রেম উপহার, সাতনরি হার কলঙ্ক ।।

শাসন বেড়ী দুই পায়ে মল করেছি,
আর- অপবাদে কালি আছে, দুই চোখে তাই পরেছি।
মরমের- দ্বিগুণ আগুন এখন আমার, দিবস রাতের সঙ্গ ।।

সুখের সাথে ঘর করা তাই হলো না,
এই- বুকে বেঁধা কাঁটাটাকে পর করা তাই হলো না।
কপালের- লিখন এখন বসন হয়ে জড়িয়ে আছে অঙ্গ ।।

*

গান – দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি মোহাম্মদ রফিকউজ্জামান সাবিনা ইয়াসমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *