
দূরের তুমি আজ কাছের তুমি হলে,
ফুরালো দিন গোনা মিলন হ’ল বলে।
এই যে দিন গোনা–
আর তো গুণবোনা,
একাকী আনমনা মাধবী আঁখি খোলে।
পলাশ কুমকুমে মধুপ গুঞ্জরে,
পিয়াল মউবনে এ মন মুঞ্জরে—
পাখী তো সারা বেলা বাঁশীতে সুর তোল।
জীবন ভরে দিলে সহসা আজ এসে–
এ আমি অনুরাগে তোমাতে আজ মেশে,
তাই কী দুটি চোখে রঙীন খুশি দোলে।
———–
‘ইন্দ্রানী’ কথাচিত্রে গান।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
