দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে

গৌরীপ্রসন্ন মজুমদার

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: শচীন দেববর্মণ 1 min read September 17, 2026

দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে
বন্ধুরে, কবে আইবারে ।।

এ পোড়া কপাল সোনার কাঁকন হানি
ফাগুন আমার হইবে বিফল জানি
দূর কোন্ পরবাসে তুমি চলে যাইবারে ।।

পদ্মপাতায় রাতের শিশির সম
যাইবে শুকায়ে হায় রে পিরিতি মম ।

তুমি ফিরে এলে আমার আমার করবী খুলি’
দিব যে মুছায়ে তোমারই পায়ের ধূলি
দূর কোন্ পরবাসে তুমি চলে যাইবারে ।।

***

গান – দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গৌরীপ্রসন্ন মজুমদার শচীন দেববর্মণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *