দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নুরের খেলা

আবদুল গফুর হালী

1 min read September 17, 2026

দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নুরের খেলা,
নুরী মওলা বসাইল প্রেমের মেলা।
আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শুনা যায়,
গাউছুল আজম নাম শুনিলে আশেকগণে হুশ হারায়।
জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ্‌।।
খাঁটি মনে নুরী মওলার যে করেছে জিয়ারত,
দিলের পর্দ্দা খুলি যাবে সেই হবে তার এবাদত।
অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা।।
দিন থাকিতে গফুর পাগলা গেলিনা তুই মাইজভাণ্ডার,
মনের আশা মিটিল না, পাইলিনা মওলার দিদার।
যাইতি যদি মুরাকাবায়, দেখতি রে নুরী মওলা।।

————–
আবদুল গফুর হালী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান আবদুল গফুর হালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *