দেখে যা-রে রুদ্রাণী মা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

আনন্দ-ভৈরবী দাদরা

দেখে যা-রে রুদ্রাণী মা

হয়েছে আজ ভদ্রকালী।

শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে

শ্মশান-মাঝে শিব-দুলালি॥

আজ শান্ত সিন্ধুতে রে

অশান্ত ঝড় থেমেছে রে,

মা-র কালো রূপ উপচে পড়ে

ছাপিয়ে ভুবন গগন-ডালি॥

আজ অভয়ার ওষ্ঠে জাগে

শুভ্র করুণ শান্ত হাসি,

আনন্দে তাই বিষাণ ফেলে

মহেন্দ্র ওই বাজায় বাঁশি।

ঘুমিয়ে আছে বিশ্ব-ভুবন

মায়ের কোলে শিশুর মতন,

পায়ের লোভে মনের বনে –

ফুল ফুটেছে পাঁচমিশালি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *