
দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও।
আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও।— সখী, চাও।
তৃষিত নয়ানে চাহে মুখ-পানে,
হাসিসুধা-দানে বাঁচাও।— সখী, চাও।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
