দোলা হে দোলা হে দোলা

ভূপেন হাজারিকা

1 min read September 17, 2026

হে দোলা হে দোলা

আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই

. রাজা-মহারাজাদের দোলা

আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের

. বিনিময়ে পথ চলে দোলা

এই হেঁইয়া না, এই হেঁইয়া না, এই হেঁইয়া না।

ঐ দোলার ভেতরে ঝল্ মল্ করে যে

. সুন্দর পোশাকের সাজ

আর, ফিরে ফিরে দেখ্ তাই ঝিকিমিকি করে যে

. মাথায় রেশমের তাজ

হায়, মোর ছেলেটির উলঙ্গ শরীরে

. একটুও জামা নেই—খোলা

দু’চোখে জল এলে মনটাকে বেঁধে যে

. তবুও বয়ে যায় দোলা

হে দোলা . . . হে দোলা . . . হেঁইয়ো হো . . . হেঁইয়ো হো . . .

যুগে যুগে চলি মোরা কাঁধে নিয়ে দোলাটি

. দেহ ভেঙে ভেঙে পড়ে

ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা-মহারাজাদের

. আমাদের ঘাম ঝরে পড়ে

উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই

. ভাল ক’রে পায়ে পা মেলা

হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে

. আর দোলা যাবে না তো তোলা

. রাজা-মহারাজাদের দোলা

. বড় বড় মানুষের দোলা॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ভূপেন হাজারিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *