দোলে নিতি নব তূপের ঢেউ-পাথার

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভজন

ভীমপলশ্রী কাহারবা

দোলে নিতি নব তূপের ঢেউ-পাথার

ঘনশ্যাম তোমারই নয়নে॥

আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-সম্ভার

তোমারই নয়নে॥

তুমি পলকে ধরো নাথ সংহার-বেশ,

হও পলকে করুণা-নিদান পরমেশ!

নাথ ভরা যেন বিষ অমৃতের ভাণ্ডার

তোমার দুই নয়নে॥

ওগো মহা-শিশু, তব খেলাঘরে

এ কী বিরাট সৃষ্টি বিহার করে,

সংসার চক্ষে তুমিই হে নাথ,

সংসার তোমারই নয়নে॥

তুমি নিমেষে রচি নব বিশ্বছবি

ফেল নিমেষে মুছিয়া হে মহাকবি,

করে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভুবন-সঞ্চার

তোমারই নয়নে॥

তুমি ব্যাপক বিশ্ব চরাচরে

জড় তীবতন্তু নারী-নরে,

কর কমল-লোচন, তোমার রূপ বিস্তার হে

আমারই নয়নে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *