ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

ধরে (1) আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে।
কর রে মন সেজদা, সেই জায়গা চিনে।। **
**জগৎ জুড়ে দিলে সেজদা
তবু ঘটলো দূর-অবস্থা
ইমান হইল পোক্তা
বেড়েছে জমিন।। (2)
এমনি মাহাত্ম জায়গায়
সেজদা দিলে মকবুল হয়
আজাজিলের বিশ্বাস নয়
করেনি সেই জন্য। (3)
ইবলিসের সেজদার উপর
সেজদা দিলে কি ফল হয় তার
লালন বলে, সেই বিচার
ত্বরায় লও জেনো।।

————

৩০৭. লালন-গীতিকা, পৃ.
১৯৫

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *