ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ধর্মাধর্ম নাই রে শোষকের নাই বিবেচনা
লোভ লালসা বুকে নিয়া ঘুরেছে দেওয়ানা রে ॥

মুসলমানে সুদ খায় না কোরানেতে মানা
নয়া মুসলমান হইলে গরু খায় তিনদুনা রে ॥

সুদখোর ঘুষখোর মজুতদারের কত আমিরানা
নিদারুণ শোষকের দেশে গরিব আর বাঁচব না রে ॥

গরিব মরে অনাহারে রুজি-রোজগার পায় না
শতকরা আশি ঘরের লাগিয়াছে কিনা রে ॥

বাউল আবদুল করিম বলে উপায় আর দেখি না
দিনে দিনে বাড়ে আগুন জল দিলে নিভে না রে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *