
ধ্যানে যারে পায় না মহামুনি।
ফেরে অচিন চাঁদ মোর
মীনরূপ ধরিয়ে পানি।
জগৎ-জোড়া মীন সেহি রে
খেলছে মন-সরোবরে
দেখতে সাধ হয় গো তারে
দেখ ধরে রসিক সন্ধানী।
নদীর গভীরে থাকে নির্জন
করিতে হয় নীর অন্বেষণ
যোগ পেলে ভাটি উজান
ধায় আপনি৷
যোগ বুঝে মন পড়ে ধরা
জানতে পায় সে যোগী যারা
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবানি।।
————
লালন-গীতিকা, পৃ. ২৬
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
