নকশি ফুলের রুমাল পাঠাইলাম

1 min read May 29, 2020

নকশি ফুলের রুমাল পাঠাইলাম বন্ধু আমার
বন্ধু আমার ভুইলোনারে নাম।।

রাইতের বেলায় রাইখো তারে শিথানে বাধিয়া
আমার হাতের গন্ধ শুকে যাইওরে ঘুমাইয়া

ঘুমাইলেও তোমায় আমি স্বপনে দেখিব
জাগিলেও নকশি রুমাল পাগল বানাইবো

দিনের বেলায় মুইছো মুখের ঘাম
বন্ধু আমার ভুইলোনা রে নাম।।

নকশি ফুলের রুলাম যে পাইলাম
জীবন মরণ তাতে বান্ধিলাম।

রুমালের ভাজে ভাজে পাঠাইলাম অন্তর
মাঝে মাঝে সেই অন্তরের নিও তুমি খবর

বুকের ভিতর বসত তোমার মনে বানছ ঘর
অন্তরে আছগো তুমি সেই অন্তরের দোসর

আমি রাধা, তুমি রাধার সাম
বন্ধু আমার ভুইলোনারে নাম।।

নকশি ফুলের রুলাম যে পাইলাম
প্রেমের দামে তারে কিনিলাম।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *