নবি এসে দয়া করে দাও পাপীরে পদছায়া

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

নবি এসে দয়া করে
দাও পাপীরে পদছায়া
আমি তোমার হয়ে থাকি
প্রাণপাখি
কিসের পুত্র কিসের জায়া ॥

পাপীর আশা পুরাও যদি
হও দরদি
নিজগুণে কর দয়া
যে তোমায় চায় সে যদি যায়
পড়ে রবে মাটির কায়া ॥

আসিয়া এ সংসারে
জন্মভরে
মানুষের দরদি হইয়া
সত্য তুমি মহান তুমি
কাঙালকে করেছ মায়া ॥

তাই তো ডাকি দয়াল বলে
হৃৎকমলে
রেখেছি ছবি আঁকিয়া
আঁধারে তুমি আলো
লাগল ভালো
ভুলবে করিম কী করিয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *