নবীর নামে পড়ো দুরুদ,ওহে মুমিন মুসলমান

নাঈম মিয়া

1 min read September 17, 2026

নবীর নামে পড়ো দুরুদ,ওহে মুমিন মুসলমান
গাওরে মানব গাও তোমরা,রাসুল নামের শান।।

নবী মোদের ত্বরানেওয়ালা,ত্বরাবে আসলে উম্মতের নিদান
নূরে গড়া নূরানী বদন-দেখিলে জুড়াবে বুঝি এ পরাণ।।

রাসুলের নামের শান করিলে,দ্বীনের পথে চলিলে
দেখিও কত শান্তি মিলে-বেহেশত হইবে শান্তিবিধান।।

উম্মতের জন্য মদিনা শুয়ে,করেন নবীজি ক্রন্দন দান
উম্মতি উম্মতি কাঁদেন যিনি-গাও সবে তার গুণগান।।

——-
রচনাকাল-২৩ জিলহজ্জ্ব ১৪৩৮
শিবপাশা, পথেপ্রান্তে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *