নমো বাণী বীণাপাণি

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সস্মোহিনী,

নমো বাদ-সংগীত মাতঃ.ভারতী ভরতারিণী।

সৌরলোক গীতচালিত, দ্যুলোকে ভুলোক গীতমুখরিত;

ষড় ঋতু ষড়রাগরঞ্জিত বন্দে চরণে বন্দিনী।

সুপ্ত স্মৃতি পুনঃ জীবিত, শান্ত তৃপ্ত তাপিত চিত,

সুখী জন সদা নন্দিত তব সংগীত চন্দে।

প্রেমমুখর মুরলী রন্ধ্র, সমরে ডমরু মরণমন্দ্র,

গীত আদি-বেদ মন্ত্র তব সংগীত ছন্দে।

নমো ঈশ্বর নন্দিনী।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *