নাঈম তোমার ভবের খেলা কয়দিন আছে বলো না

নাঈম মিয়া

1 min read September 17, 2026

নাঈম তোমার ভবের খেলা কয়দিন আছে বলো না
রঙ্গে ঢঙ্গে খেল খেলা আর তো ভালো লাগে না।।

ভবের খেলায় মত্ত্ব রইয়া আসল কার্য্য করলায় না
দিলের আয়নায় চেয়ে নাঈম স্বরুপ তব দেখলায় না।।

মানুষের সেবা কী নাঈম একদিন ও করলায় না
মানবের প্রেমে কী তুমি হওনি রে দেওয়ানা।।

ভবের বাজার জ্বালা যে এক আর তো প্রাণে সহেনা
এই বাজার ছাড়িয়া যাইতে কেউ তো আপন হবে না।।

কয় ভাবিয়া নাঈম মিয়া এই তো রে মোর নমুনা
রঙের নাচন ছেড়ে আমায় খুজতে হয় ঠিক ঠিকানা।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *