নাঈম রে তুই মইলে নি

নাঈম মিয়া

1 min read September 17, 2026

নাঈম রে তুই মইলে নি
সঙ্গী কেহ পাবি যাবার কালে
টানিয়ে যখন নিবে শমন যমপুরের কূলে।।

ভব বাজার ছাড়তে হবে রঙ তামাশা ভূলে
স্ত্রী সন্তান সঙ্গী হবে না যাইবে পরকালে।।

কতদিন আর খেলিবে নাঈম এই না ভবকূলে
চলে যাওয়ার সাধ যে তব লিখনি ঐ ভালে।।

ষোলো কলা পূর্ণ হবে শমন ডাক আসিলে
তখন নাঈম যেতে হবে সকল কর্ম ফেলে।।

বদ্ধ কারাগার এই দুনিয়া কয়দিন বা থাকিলে
মনুষ্য রুপ করিবে ত্যাগ দেহের প্রাণ সঁপিলে।।

কতদিন থাকিলে তুমি আল্লাহর নাম না নিলে
আল্লাহ আল্লাহ ফানা ফিল্লা নাহি তো জপিলে।।

কয় ভাবিয়া নাঈম মিয়া হায়রে লোকের মেলে
থাকিবার সাধ থাকলে ও কী নছিবে তা মিলে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *