
নাও বাইয়া যায় রে পাইক সারি সারি
হারা জিতা চুবের বেলা দুই নৌকায় জুড়ি
নাও বাইয়া যায় রে ॥
ধনাই মনাই দুই ভাই দুই জনের দুই নাও
মনাইর নৌকা হারে কেন বুঝি না তার বাও
নাও বাইয়া যায় রে ॥
ধনাই মিয়ার সুন্দর নাও সারি সারি গোড়া
ইশারা করিলে নাও শূন্যে করে উড়া
নাও বাইয়া যায় রে ॥
এক থলায় দুই নৌকা সারি সারি বায়
কেউ হারে কেউ জিতে কেউ তামশা চায়
নাও বাইয়া যায় রে ॥
বাইতে বাইতে মনাই মিয়ার তনু হইল শেষ
করিম বলে মনাই কোন দিন যায় নিজ দেশ
নাও বাইয়া যায় রে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
