নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে লো

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

নাচের নেশার ঘোর লেগেছে

নয়ন পড়ে ঢু’লে লো–

নয়ন পড়ে ঢুলে।

বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে

দোলন-খোঁপা খুলে লো–

দোলন খোঁপা খুলে।।

শুনে এই মাদল-বাজা

নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে –

শালুকের কাঁকাল ধ’রে

তাল-পুকুরের জলে হে’লে দু’লে (লো)–

জলে হেলে দুলে।

আঁউরে গেল ঝুমকো জবা

লেগে গরম গালের ছোঁয়া,

বাঁশি শুনে ঘুলায় মনে কয়লা-খাদের ধোঁওয়া ।

সই নাচ ফুরালে ফিরে’ ঘরে,

রাত কাটাব কেমন ক’রে

পড়বে মনে বাঁশুরিয়ার

চোখ দু’টি টুলটুলে লো–

চোখ দুটি টুলটুলে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *