না জানি কোথা এলুম (কালমৃগয়া – গীতবিতান)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

না জানি কোথা এলুম, এ যে ঘোর বন।
কোথা গেল সে করিশিশু, কোথা লুকাল!
একে ত জটিল বন, তাহে আঁধার ঘন!
যাক্‌-না যাবে সে কত দূর, কত দূর–
যাব পিছে পিছে–
না না না না, ও কি শুনি!
ওই সে সরযূতীরে করিছে সলিল পান
শবদ শুনি যে ওই, এই তবে ছাড়ি বাণ!

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *