নিকোটিন ~ আরমান আলিফ

আরমান আলিফ

1 min read April 26, 2024

গানঃ নিকোটিন

গায়কঃ আরমান আলিফ

কোনো এক রাতের কিছু লুকোনো দীর্ঘশ্বাস ছিল
ধরা ছোঁয়ার বাইরে থাকা কিছু গল্পেরা জেগে ছিল
প্রিয় গানটার সুরের মাঝেও ছিল তার আসা যাওয়া
এই অবেলায় কেন এভাবে আমার একলা হয়ে যাওয়া?
আজও কেনো কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে?
সে হীনা সব ঘোরগুলো কেন নিকোটিনেই কাটে?
ভালোবাসি বলে জড়াবো মায়ায় স্বপ্ন এঁকে রাখি
অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝেই থাকি
তোমার শহরের কোনো কোণে কেউ মায়া জমায় কি?
আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি?
সেই নীল শাড়ি আমার বাড়াবাড়ি মনে পড়ে কি?
জোনাক পোকারা তোমায় এখনো আর গল্প শোনায় কি?
আজও কেনো কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে?
সে হীনা সব ঘোরগুলো কেন নিকোটিনেই কাটে?
ভালোবাসি বলে জড়াবো মায়ায় স্বপ্ন এঁকে রাখি
অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝেই থাকি
কার চোখে কী স্বপ্ন এঁকে আজ নিজেকে হাসাও
কোন আড়ালে লুকাও তোমায় তুমি কেমন চোখে তাকাও
কখনো কি আর একলা লাগে তোমার, আমার কারণে?
যদি লাগে, তবে কি ভুলে আমাকে হারালে?
আমারো খুব একলা লাগে আজ তোমার কারণে
সত্যি বলছি আর যাবো না আবারো ফিরে পেলে
তবুও যদি একলা লাগে খুব আমার অভাবে
পাশে চেয়ে দেখো আছি আজও আমি
তোমার ছায়া হয়ে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আরমান আলিফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *