নিশিজাগা চাঁদ হাসে

ফেরদৌসী রহমান,

Lyricist: মোহাম্মদ মহসিন, Composer: ধীর আলী মিয়া, 1 min read September 17, 2026

নিশিজাগা চাঁদ হাসে, কাঁদে আমার মন
তাই মরমিয়া সুরে পাখি কাঁদায় বিজন বন ॥

ফুলে ফুলে জড়িয়ে আছে কত না ভাষা
মনে মনে লুকিয়ে আছে কত না আশা হা
রাল যে মধুলগন, কাঁদে আমার মন ॥

হারিয়ে যাওয়া স্মৃতির মায়ায় ঝরে ফুলদল
অজানা কোন বাঁশির সুরে কাঁদে বনতল।

ঝিকিমিকি তারায় তারায় জাগে বাসনা
আমার নীরব চোখের চাওয়ায় লাগে বেদনা
ফুরাল যে মিলনক্ষণ, কাঁদে আমার মন ॥

জোয়ার এলো (২৪ আগস্ট ১৯৬২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি ফেরদৌসী রহমান, মোহাম্মদ মহসিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *