নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মল্লার – কাওয়ালি

নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন।

অশান্ত-ধারে জল ঝর ঝরে অবিরল,

ধরণি ভীতি-মগন॥

ঝঞ্ঝার ঝল্লরি বাজে ঝননননন,

দীর্ঘশ্বসি কাঁদে অরণ্য শনশন,

প্রলয়-বিষাণ বাজে বজ্রে ঘনঘন,

মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥

শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ,

দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভ দিন?

দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব,

অধর্মনিধনে এসো অবতার নব!

‘আবিরাবির্ম এধি’ওই ওঠে রব,

জাগৃহি ভগবন, জাগৃহি ভগবন॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *