নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়

কে যায়, কে যায় কে যায়।

যেন জলে চলে থল-কমলিনী

ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥

কলসে কঙ্কণে রিনিঠিনি ঝনকে

চমকায় উন্মন চম্পা বনকে

দলিত অঞ্জন নয়নে ঝলকে

পলকে খঞ্জন হরিণী লুকায়॥

অঙ্গের ছন্দে পলাশ-মাধবী অশোক ফোটে,

নূপুর শুনি বন-তুলসীর মঞ্জরী উলসিয়া উঠে।

মেঘ বিজড়িত রাঙা গোধূলি

নামিয়া এল বুঝি পথ ভুলি;

তাহার অঙ্গ-তরঙ্গ বিভঙ্গে

কূলে কূলে নদীজল উথলায়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *