পড়ে ভূত মন আর হস নে মনুরায়

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

পড়ে ভূত মন আর হস নে
মনুরায়।

কোন হরফে কি ভেদ আছে

নেহাজ
করে জানতে হয়।।

আলেফ হে আর মিম দালেতে

আহমদ নাম লেখা যায়।

ও সে মিম হরফকে নফি করে

দেখ না খোদা কারে কয়৷।

আকার ছেড়ে নিরাকারে

ভজুলি
রে আধেলার প্রায়।

আহাদে আহমদ হল

করলি
না তার পরিচয়।

জাতে সেফাত, সেফাতে জাত

দরবেশে
জানতে পায়।

লালন বলে, কাঠ-মোল্লা যে

না বুঝে
সে গোল বাধায়।।

————

৩২০. লালন-ফকির : কবি
ও কাব্য, পৃ. ২৫৭; লালন-গীতিকা, পৃ. ১৪৫ (এখানে ৫ম পঙক্তিতে আধেলার স্থলে আদেখার
কথান্তর আছে।)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *