
পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে ।
দেখতে গিয়ে, সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে ।
দেখা তোমায় হোক বা না-হোক
তাহার লাগি করব না শোক–
ক্ষণেক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকি এলো কেশে ।।
এই গানটি “চতুরঙ্গ” গ্রন্থে আছে
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
