পদ্মার পাড়ে

নোভা

1 min read September 17, 2026

পদ্মার পাড়ে

ঝিনুক শামুকের খেলায়

তোরা দেখবি কে কে আয়

ঠিক তারই ওপারে

দালান সারি সারি

ঐ যে দেখা যায়

বালুচরের মেলায়

মৃদু হাওয়া দোলায়

ভরে গেছে কখন এ জীবন

বটের ছায়ায় আসন পেতে

বাউল সুরে গান

গাঁয়ের মেয়ে কলসি কাখে

জুড়ায় না কার প্রাণ

বালুচরের মেলায়

মৃদু হাওয়া দোলায়

ভরে গেছে কখন এ জীবন

ঐ পাড়ে সব ছুটছে যেন

কলের গাড়ির মত

ব্যস্ততা আর কোলাহলে

হারায় যে মন কত

বালুচরের মেলায়

মৃদু হাওয়া দোলায়

ভরে গেছে কখন এ জীবন

পদ্মার পাড়ে

—————–

ব্যান্ড – নোভা

এ্যলবাম – রাজাকারের তালিকা চাই

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত নোভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *