পহিল বদরী কুচ পুন নবরঙ্গ

বিদ্যাপতি

1 min read September 17, 2026

(শ্রীরাধার বয়ঃসন্ধি)

পহিল বদরী কুচ পুন নবরঙ্গ ।

দিনে দিনে বাঢ়য় অনঙ্গ ।। ১ ।।

সে পুন ভৈ গেল বীজ কপোর ।

অব কুচ বাঢ়ল শ্রীফল জোর ।। ২ ।।

মাধব পেখল রমণী সন্ধান ।

ঘাটহি ভেটল করত সিনান ।। ৩ ।।

তনু শুক বসন হিরদয় লাগি ।

যে পুরুখ দেখব তকর ভাগি ।। ৪ ।।

উরহি লোলিত চাঁচর কেশ ।

চামরে ঝাঁপল কনক মহেশ ।। ৫ ।।

ভনই বিদ্যাপতি শুনহ মুরারি ।

সুপুরুখ বিলসয় সে বরনারি ।। ৬ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *