পাওয়া না পাওয়ার কুলেতে দাঁড়িয়ে

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: ওমর ফারুক খান 1 min read September 17, 2026

পাওয়া না পাওয়ার কুলেতে দাঁড়িয়ে
আমি তো দিয়েছি দু’হাত বাড়িয়ে ।।

সেই ভাঙা বাঁশি আজও বুকে বেঁধে
দিন কেটে যায় হারা সুর সেধে
শপথের কথা সেই অবসরে
কোথায় গিয়েছে হারিয়ে ।।

সাগরের ঢেউ ওঠে আর ভেঙে পড়ে
দেখে দেখে মোর বেলা যায় শুধু ঝরে ।

যে কথাগুলো আজও বুকে বাজে
যে কথা দিয়েছো মায়াবিনী সাঝে
সেই কথাগুলো গেছে আজ ঝরে
পাওয়ার সীমানা ছাড়িয়ে ।।

*

গান – পাওয়া না পাওয়ার কুলেতে দাঁড়িয়ে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গাজী মাজহারুল আনোয়ার শওকত হায়াত খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *