
পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভাল হয়?
তবে কেন পাপী তাপী এত আশা ক’রে রয়।
করিতে এ ধুলা খেলা অবসান হল বেলা
যারা এসেছিল সাথে ফেলে গেল অসময়।
হারাইয়া লাভে মুলে মরণের সিন্ধু কুলে
পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়।
জীবনে কখনও আমি ডাকিনি জীবন স্বামী
তাই, এ অ-দিনে এ অধীনে ত্যজিবে কি ময়াময়।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
