পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

গজল

পিলু খাম্বাজ মিশ্র দাদরা

পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে।

ঢেউ-এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে॥

মেঘের ফাঁকে ফোটে বাঁকা শশীর চিকন হাসি,

উজান বেয়ে চলো তুমি কি তার চোখে চেয়ে॥

ওপারে লুকায়ে আঁধার গভীর ঘন বন-ছায়,

আকাশে হেলান দিয়ে আলসে পাহাড় ঘুমায়।

ঘুমায়ে দূরে সে কোন গ্রাম বাসরে পল্লি-বধূর প্রায়।

ওপারে ধুধু বালুচর যেন নদীর আঁচল লুটায়।

ছাড়ি এ-সুখবাস চলেছ কোথায় গো নেয়ে॥

নদীর দু-তীরে টানে বেতস-লতা উত্তরীয়,

চমকি উঠি চখি ডাকে মুহু মুহু ‘কিয়ো!’

চকোরী চাঁদে ভুলি চাহে তব মুখ পানে,

কেঁদে পাপিয়া শুধায়, ‘পিউ কাঁহা, কাঁহা পিয়ো।‘

তুমি যাও আপন-বিভোল স্বপনে নয়ন ছেয়ে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *