পারে লয়ে যাও আমায় অপার হয়ে বসে আছি ও হে দয়াময়

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

পারে লয়ে যাও আমায়।

অপার হয়ে বসে আছি,

ও হে দয়াময়।

আমি একা রৈলাম ঘাটে

ভানু সে বসিল পাটে

তোমা বিনে ঘোর সংকটে

না দেখি উপায়৷

নাই আমার ভজন সাধন

চিরদিন কুপথে গমন।

নাম শুনেছি পতিতপাবন

তাইতে দেই দোহাই।

অগতির না দিলে গতি

ও নামে রহিবে ক্ষেতি

লালন কয়, অকুলের পতি

কে বলবে তোমায়।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৯

‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ২য় চরণে ‘কুপথে’ স্থলে ‘বিপথে’ এবং আভোগের ৩য় চরণে ‘অকূলের’ স্থলে ‘অধমের’ কথান্তর আছে।– পৃ. ২৮৯

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *