পিরিতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

পিরিতি করিয়া বন্ধে
ছাড়িয়া গেল
আগে তো জানি না বন্ধের
মনে কী ছিল ॥

শুনো ওগো সহচরী
ধৈর্য না ধরিতে পারি
না দেখিলে প্রাণে মরি
উপায় কী বলো ॥

প্রেম কী হয় যথাতথা
প্রেম করা কি মুখের কথা
প্রেমে যে দারুণ ব্যথা
অন্তরে দিল ॥

পূর্বকথা মনে আছে
সেদিন আজ চলে গেছে
চিরদিন থাকিবে কাছে
এই আশা ছিল ॥

বাউল আবদুল করিম বলে
প্রাণ জ্বলে বিচ্ছেদানলে
প্রাণবন্ধু যাবার কালে
সঙ্গে না নিল ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *