পিরিতে মোর কুল নিলায়, গো ধনি

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

পিরিতে মোর কুল নিলায়, গো ধনি,
না জানি ডুব দিলাম গো।।
ধনি গো, এগেনা-বেগেন ধনি–
পর কি আপন।
আপনা জানি কইলাম পিরিত গো
ও ধনি, ডুবিবার কারণ গো
ধনি গো, আমি নারী এ যৈবতী
যৈবান রাখা দায়।
কেমনে সঁপিতাম যৈবন গো
ও ধনি, শ্যামের রাঙা পায় গো।।
ধনি গো, ভাইবে রাধারমণ বলে–
হইয়া পাগল :
স্ত্রীর কাছে বান্ধিয়া রাখছে গো
ও ধনি, গৃহস্থের ছগুগল।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *