পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ
মাগো তোমার ছেলেরা পরতে শিখেছে ণিপুন ছদ্দবেশ!!!
মাগো কেমন তোমার ছেলে
ওরা ছেড়ে খুরে খায় নিজেরি মাকে একলা ঘরে পেলে!!!!
মাগো লক্ষ লক্ষ সূর্যসেনকে তোমের গর্ভে চাই
আর বাদ বাকি সব হতচ্ছাড়ারা আমাদের সৎ ভাই…
মাগো আজকে রাখছি বোলে,
তোর পাজি ছেলেদের পুড়িয়ে মারবে কোন ক্ষুদিরাম এলে!!!!
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি…….
চোরের ঘরে যে দালান উঠে না, ভাংগে সে ভুলের ঘোর
চোর চোর…মাগো তোমার ছেলেরা চোর..আর বদনাম হয় তোর,
মা'রে তোমার ছেলে চোর….আর বদনাম হয় তোর
ভাতের মত দুই বেলা খায়, ঘুষ খায় ঘুষখোর
মা'রে তোমার ছেলে ঘুষখোর….আর বদনাম হয় তোর………
সন্ধ্যের আগে ফিরে যেও তুমি বাড়ি
পথের মোড়েই দলবেধে আছে ছিনতাইকারি…..
কেড়ে নিবে হাত ঘড়ি, সংগের টাকাকড়ি
আছে সোনায় বাধানো চুড়ি, আছে পিস্তল, আছে ছুরি…
সোনার ছেলেরা পড়াশোনা করে লাশ হয়ে ঘরে ফেরে
দেশের জন্যে অকাল শয়ানে শহীদের মালা পড়ে
লাশ হয়ে ঘরে ফেরে, আর পিতার অস্রু ঝরে..
কত জননী লুটায়, কাদেঁ…কত ছেলের লাশের পরে
বেড়াল, কুকুর এবং মানুষ চাপা দিয়ে যায় গাড়ি
পথের পাশেই একি পরিবার থেতলানো সারি সারি…
রোজ মরে ভুরি ভুরি, হায়রে থেতলানো সারি সারি
তবু ছারিবেনা ড্রাইবারি, যাবে কার আগে কার গাড়ি
শুধু প্রানটা বাঁচাবে বলে……
তোর গোবেচারা ছেলে বিদেশ পালায়, তোকেই একলা ফেলে
আমরা ক'জন নবিন মাঝি, হাল ধরেছি, শক্ত করে রে…
তীন হারা এই ঢেউ এর সাগর পারি দেব রে…
তোর ছেলে তোকে লুটেপুটে খায়, চুপিসারে, তলে তলে
সেই শয়তানই বক্তৃতা মারে, তোর পতকারই তলে…
তোর পতকারই তলে…বলে সুদিনের কথা বলে
রতনে রতনে চিনে, বাড়ে তাই শয়তান দলে বাড়ে
চুরি চামারির প্রতিযোগিতায় কে কারে ছাড়াতে পারে …..
ভোগ করে মাগো তোরে, পেটে গরিবের লাথি মেরে
একে একে পালা করে, মা'রে ভোগ করে মাগো তোরে..
আছে আরো কত গন্ডা গন্ডা রকমারি বাহাদুরি
নস্টামিতে পাবিনা কোথাও তোর ছেলেদের জুরি ….
কয়লা ধুইলে ময়লা যাবে না, হাজতে রাখলে পুরে
দু দিন বাদেই প্যাচ কষে সে বেড়বে মাটি ফুরে……
সবুজ ঘাষের জমিনে এখনো লাল সুর্যকে ধরে
উড়ে এখনো পতাকা উড়ে…
উড়ে ভিষন ক্লান্তি ভুলে…
উড়ে এখনো পতাকা উড়ে…
মিছে স্বপ্নে দু চোখে ভরে, তোর নিঃস্ব ছেলেরা এখনো রয়েছে মাটিটা কামড়ে পরে
ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিবো রাঙ্গা প্রভাত
আমরা টুটাবো তিমির রাত, বাধার ভিন্ন জাল..
উর্ধ গগণে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল ……… !!!!!!
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
