পূর্ণিমা নয় এ যেন রাহুর গ্রাস

লতা মুঙ্গেশকার।।

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: নচিকেতা ঘোষ। 1 min read September 17, 2026

পূর্ণিমা নয় এ যেন রাহুর গ্রাস,

এ যেন গো সেই মরুতে হারানো

নদীর দীরঘশাস।

এ হাসি শুধু যে কাঁদার–

আলো নয় এতে আঁধার,

মুকুলেই যেন ফুরালো ফুলের

ফুটিবার অভিলাষ।

প্রদীপেরে ভালবেসে প্রজাপতি শুধু জ্বলে,

জানি চিরদিনই প্রেমের এ খেলা চলে।

আকাশের ঝরা তারায়–

যে হাসি নীরবে হারায়,

জানি তারই মাঝে জেগে রয় শুধু

নিয়তির পরিহাস।

————-

‘অসমাপ্ত’ কথাচিত্রের গান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি লতা মুঙ্গেশকার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *