প্যারী, ক্ষম অপরাধ আমার

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

প্যারী, ক্ষম অপরাধ আমার।

মান-তরঙ্গে কর পার৷

তুমি রাধে কল্পতরু

ভাব-প্রেম রসের গুরু

তোমা সম অন্য কারু

না দেখি জগতে আর।

পূর্বে রাগ অবধি যারে

আশ্রয় দিলে নরেকারে

স্বল্প দোষে সে দাসেরে

ত্যাজিলে কি পৌরুষ তোমার।

ভাল-মন্দ যতই করি

তথা প্রেমদাস তোমারি

লালন বলে, মরি মরি

হরির এ কি ঋণ স্বীকার।।

————

লালন-গীতিকা, পৃ. ৩৫৪-৫৫; লালন-সঙ্গীত, পৃ. ২৭১

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *