প্রজাপতি ওড়না ছড়িয়ে

আজিজুর রহমান

Movie: হারানো দিন (৪ আগস্ট ১৯৬১) Lyricist: আজিজুর রহমান, সুর : রবীন ঘোষ, কণ্ঠ: ফেরদৌসী রহমান, 1 min read September 17, 2026

প্রজাপতি ওড়না ছড়িয়ে
ফুলের ঐ কানে কানে ভ্রমর এসে গুনগুনিয়ে
ফাগুনের আবির ছড়াল (কেন) ॥

নদী ঐ সাগরপানে যায়
রাত ঐ আলোর দিকে চায়
পাখিরা বনে ঐ আপনমনে গায় (কেন) ॥

কলি বলে, কুসুম হয়ে ফুটব
অলি বলে, আমিও এসে জুটব।

গানে গানে মন ছড়িয়ে দেই
আমি আজ আমাতে আর নেই
মন যে উতলা বারণ মানে না (কেন) ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আজিজুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *