প্রথম যেদিন ফুটে ফুল, প্রথম যেদিন ফুটে

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

প্রথম যেদিন ফুটে ফুল, প্রথম যেদিন ফুটে ॥
দিন নক্ষত্র ঠিক করি যাইও, মাইয়া চান্দের হাটে ॥
অষ্টমীতে থাক বসি, নবমিতে হবে দোষী
দশমী আর একাদশিতে ফুলের রসটি ঝুটে
পাগল মদন করিতে রণ, মাথা যদি খুটে
চিন্তা চাপ রাগ রশি দিয়া, বেঁধে পাঠাও জজ হাইকোটে ॥
তিন রঙ্গে হয় ফুলের শোভা, মনিগণের মনোলোভা
ফুলটা যেমন রক্ত জবা, চমৎকার রঙ্গ বটে,
সেই ফুলে নিজে খোদা, তিনদিন থাকে মোটে প্রে
মিক যেন চিনতে পারে, কামোকের ধন যাইরে ছোটে ॥
***
অসমাপ্ত গান, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *