প্রভু তোমার আলোরে তুমি কেড়ে নাও

সন্ধ্যা মুখোপাধ্যায়।

Lyricist: অনুপম ঘটক Composer: অনুপম ঘটক। 1 min read September 17, 2026

প্রভু, তোমার আলোরে তুমি কেড়ে নাও

কি কার বলার আছে,

তবু ভগবান শুধাই তোমার কাছে।

আলো দিয়ে যদি দিলে এ আঁখিরে

দেখিবার অধিকার।

তারেই কেন গো অন্ধ করিয়া

আসে এ অন্ধকার।

প্রভু মরণের মাঝে এ জীবন কেন বাঁচে,

ওগো ভগবান শুধাই তোমার কাছে

তব ইশারায় আঁধার রাত্রি হাতছানি দিয়ে ডাকে

তুমি শেষ করে দাও বেলা,–

ওগো ভগবান এ কেমন তব খেলা।

তবে কিগো এই আঁধারের মাঝে

হবে আজ সব শেষ,

যে রাত ঘুমায় মনে হয় যেন

মরণেরই কালো বেশ।

তৃষিত হৃদয় আলোরে যে প্রভু যাচে।

————-

‘অনুপমা’ কথাচিত্রের গান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি সন্ধ্যা মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *