
প্রাণবন্ধু কালা
সহিতে না পারি তোমার
বিরহের জ্বালা ॥
বন্ধু রে, তুমি যে পরমপুরুষ
আমি কুলবালা
সাধ করে পরেছি গলে
কলঙ্কের মালা ॥
বন্ধু রে, ভাবিয়া সোনার তনু
হয়ে গেল কালা
ভাবি মনে দুই নয়নে
বহে নদী-নালা ॥
বন্ধু রে, বাউল আবদুল করিম ভাবে
বসিয়া নিরালা
তোমার কাছে চাবি বন্ধু
আমার কাছে তালা ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
