প্রাণে বাঁচা দায়

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

প্রাণে বাঁচা দায়
প্রাণে বাঁচা দায় রে
নিদারুণ ক্ষুধার আগুন
জ্বলে কলিজায় রে ॥

এ দেশের দুর্দশার কথা
কহনও না যায়
পেটের ক্ষুধায় কত লোকে
লতাপাতা খায় রে ॥

এ দেশের গরিব কাঙাল
চেষ্টা করে বাঁচতে চায়
ভালো চাইলে মন্দ ফলে
কোন শয়তানে পথভোলায় ॥

জুলুমের বিরুদ্ধে যখন
জনতা রুখে দাঁড়ায়
দালালগোষ্ঠী নেমে আসে
বিভ্রান্তি ঘটায় রে ॥

বাউল আবদুল করিম বলে
ঠেকছি ভবযন্ত্রণায়
উচিত কথা বলি যদি
শোষক-দলে চোখ রাঙায় ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *