প্রেমের মিলনদিনে (আনুষ্ঠানিক সংগীত)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি ।
বিপদে সম্পদে সুখে দুখে সাথি যিনি দিনরাতি অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি ।
তিমিররাত্রে যাঁর দৃষ্টি তারায় তারায়,
যাঁর দৃষ্টি জীবনের মরণের সীমা পারায়,
যাঁর দৃষ্টি দীপ্ত সূর্য-আলোকে অগ্নিশিখায়, জীব-আত্মায় অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি ।
জীবনের সব কর্ম সংসারধর্ম করো নিবেদন তাঁর চরণে ।
যিনি নিখিলের সাক্ষী, অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *