প্ৰাণ সই রজনী পুষাইয়া গেল প্ৰাণবন্ধু কই

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

প্ৰাণ সই রজনী পুষাইয়া গেল প্ৰাণবন্ধু কই।।ধু।।
প্ৰাণবন্ধ প্ৰাণবন্ধু বলে ক্ষণে উঠি ক্ষণে বই।।চি।
সাজাইয়া ফুলের শয্যা যত্ন করি থই
না আসিল প্ৰাণকৰ্ম্ম কোথায় রইল সই।।১।।
শুইলে স্বপনে দেখি রসের কথা কই
জাগিয়া উঠিয়া দেখি বন্ধু কই আর আমি কই।।২।।
ভাইবে রাধারমণ বলে শুনলো সই
এগো অগ্নিকুণ্ড সাজন করে অনলে পুড়াই।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *