
প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে,
প্ৰেম সরোবরে নামিলে ধরৰি বুকে নিদয়া কুম্ভীরে।।ধু।।
এমন নির্মল জল ঝলমল করে গো সই ঝলমল করে,
এগো মনে লয় মরিয়া যাইতাম ঝম্প দিয়া জলে,
বন্ধের লাগি ভাবতে ভাবতে রসনা ভিজল জলে,
মনে লয় মজিয়া রহিতাম চরণ কমলে।
ভাবিয়া রাধারমণ বলে আশা ছিল মনে,
জিতে না পুরিল আশা মরিলে যেন পুরে।
গো : ধরব বুকে > ধরিবে; রসনা ভিজল > বুকে ভিজিল,
হা : ধরব… কুন্তীরে > ধরব নিয়া কুম্ভীরে
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
