
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা–
পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা ॥
মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা–
তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা ॥
তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি–
আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
