
কামোদ – একতালা
ফুলে ফুলে বন ফুলেলা।
ফুলের দোলা, ফুলের মেলা,
ফুল-তরঙ্গে ফুলের ভেলা॥
ফুলের ভাষা ভ্রমর গুঞ্জে
দোলনচাঁপার ঝুলনকুঞ্জে,
মুহু মুহু কুহরে কুহু
সহিতে না পারি ফুল-ঝামেলা॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
